ইত্তেফাক রিপোর্ট
শেয়ারবাজারে তালিকাভুক্ত ফার কেমিক্যাল ইন্ডাস্ট্রিজ লিমিটেড চলতি অর্থবছরের ৯ মাসে (জুলাই-মার্চ) মুনাফা থেকে লোকসানে নেমে গেছে। ঢাকা স্টক এক্সচেঞ্জ (ডিএসই) সূত্রে এ তথ্য জানা গেছে। চলতি অর্থবছরের তৃতীয় প্রান্তিকের ৯ মাসে কোম্পানিটির শেয়ারপ্রতি লোকসান হয়েছে শূন্য দশমিক শূন্য ৪ টাকা। আগের বছরের একই সময়ে শেয়ারপ্রতি মুনাফা (ইপিএস) হয়েছিল ১ দশমিক ৪৮ টাকা। চলতি হিসাব বছরের প্রথম প্রান্তিকে (জানুয়ারি-মার্চ) কোম্পানিটির শেয়ারপ্রতি ২ পয়সা লোকসান হয়েছে। গত বছরের একই সময়ে শেয়ারপ্রতি আয় হয়েছিল ১২ পয়সা। ২০২১ সালের ৩১ মার্চ কোম্পানিটির শেয়ারপ্রতি সম্পদ (এনএভিপিএস) দাঁড়িয়েছে ১৩ দশমিক ৮৩ টাকায়।
