শেয়ারদর সবচেয়ে বেশি কমেছে ফেডারেল ইনসিওরেন্সের

আপডেট : ০৯ জুন ২০২১, ২১:০০

ইত্তেফাক রিপোর্ট

প্রধান শেয়ারবাজার ঢাকা স্টক এক্সচেঞ্জে (ডিএসই) গতকাল বুধবার লেনদেনে অংশ নেওয়া প্রতিষ্ঠানগুলোর মধ্যে ১২৪টির বা ৩৩ দশমিক ৬০ শতাংশের শেয়ার ও ইউনিট দর কমেছে। গতকাল বিনিয়োগকারীদের অনাগ্রহের শীর্ষে ছিল ফেডারেল ইনসিওরেন্স। ডিএসই সূত্রে এ তথ্য জানা গেছে।

আগের দিন মঙ্গলবার ফেডারেল ইনসিওরেন্সের শেয়ারের ক্লোজিং দর ছিল ৪৮ দশমিক ৭০ টাকা। গতকাল লেনদেন শেষে এর শেয়ারের ক্লোজিং দর দাঁড়ায় ৪৫ দশমিক ১০ টাকা। অর্থাত্ গতকাল কোম্পানিটির শেয়ারদর ৩ দশমিক ৬০ টাকা বা ৭ দশমিক ৩৯ শতাংশ কমেছে। এর মাধ্যমে ফেডারেল ইনসিওরেন্স ডিএসইর টপটেন লুজার তালিকার শীর্ষে উঠে আসে।

ডিএসইতে টপটেন লুজার তালিকায় উঠে আসা অন্য কোম্পানিগুলোর মধ্যে ঢাকা ইনসিওরেন্সের ৫ দশমিক ৬৮ শতাংশ, ক্রিস্টাল ইনসিওরেন্সের ৪ দশমিক ৯৪ শতাংশ, ইসলামী ইনসিওরেন্সের ৪ দশমিক ৭০ শতাংশ, এশিয়া ইনসিওরেন্সের ৪ দশমিক ৩৫ শতাংশ, অগ্রণী ইনসিওরেন্সের ৪ দশমিক ৩৫ শতাংশ, জনতা ইনসিওরেন্সের ৪ দশমিক ০৮ শতাংশ, একটিভ ফাইনের ৪ দশমিক ০৬ শতাংশ, ইউনাইটেড কমার্শিয়াল ব্যাংকের ৪ দশমিক শূন্য ৪ শতাংশ এবং ম্যাকসন্স স্পিনিংয়ের শেয়ারদর ৩ দশমিক ৯৩ শতাংশ কমেছে।