ইন্টারন্যাশনাল স্ট্যান্ডার্ড ইউনিভার্সিটির (আইএসইউ) সঙ্গে সমঝোতা স্মারক স্বাক্ষর করেছে আল-আরাফাহ্ ইসলামী ব্যাংক লিমিটেড। গতকাল বুধবার ব্যাংকের প্রধান কার্যালয় আল-আরাফাহ্ টাওয়ারে এ চুক্তি স্বাক্ষরিত হয়। এ উপলক্ষ্যে আয়োজিত অনুষ্ঠানে সভাপতিত্ব করেন ব্যাংকের উপব্যবস্থাপনা পরিচালক মো. শফিকুর রহমান এবং বিশেষ অতিথি ছিলেন বিশ্ববিদ্যালয়ের ট্রেজারার (ইনচার্জ) এইচ টি এম কাদের নেওয়াজ
০০০
মিরসরাই অর্থনৈতিক অঞ্চলে বঙ্গবন্ধু শেখ মুজিব শিল্পনগরে বৃক্ষরোপণের জন্য মার্কেন্টাইল ব্যাংক লিমিটেড বাংলাদেশ অর্থনৈতিক অঞ্চল কর্তৃপক্ষের (বেজা) সঙ্গে একটি সমঝোতা স্মারক স্বাক্ষর করে। বেজা সদর দপ্তরে প্রতিষ্ঠানটির নির্বাহী চেয়ারম্যান পবন চৌধুরীর সভাপতিত্বে অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন মার্কেন্টাইল ব্যাংকের ব্যবস্থাপনা পরিচালক ও প্রধান নির্বাহী মো. কামরুল ইসলাম চৌধুরী
০০০
ইসলামী ব্যাংক বাংলাদেশ লিমিটেডের রাজশাহী ও খুলনা জোনের এজেন্ট ব্যাংকিং আউটলেটসমূহের ব্যবসায় উন্নয়ন সম্মেলন সম্প্রতি ভার্চুয়াল প্ল্যাটফরমে অনুষ্ঠিত হয়। ব্যাংকের ম্যানেজিং ডাইরেক্টর ও সিইও মুহাম্মদ মুনিরুল মওলা প্রধান অতিথি হিসেবে এ সম্মেলন উদ্বোধন করেন। অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে বক্তব্য দেন ব্যাংকের অ্যাডিশনাল ম্যানেজিং ডাইরেক্টর মুহাম্মদ কায়সার আলী
০০
রূপালী ব্যাংকের সহযোগী প্রতিষ্ঠান রূপালী ইনভেস্টমেন্ট লিমিটেডের ১০ম বার্ষিক সাধারণ সভা ভার্চুয়াল প্ল্যাটফরমে অনুষ্ঠিত হয়েছে। গতকাল বুধবার আয়োজিত সভায় রূপালী ব্যাংকের ম্যানেজিং ডিরেক্টর অ্যান্ড সিইও এবং রূপালী ইনভেস্টমেন্ট লিমিটেডের চেয়ারম্যান মো. ওবায়েদ উল্লাহ আল মাসুদ সভাপতিত্ব করেন। সভায় প্রতিষ্ঠানটির প্রধান নির্বাহী কর্মকর্তা মো. হারুনুর রশীদসহ অন্যরা অংশ নেন
