ভারত ম্যাচ ভুলে গিয়ে অনুশীলনে ফুটবলাররা

আপডেট : ০৯ জুন ২০২১, ২১:১৩

স্পোর্টস রিপোর্টার

ভারতের কাছে হারের পর বাংলাদেশ ফুটবল দল জিম আর সুইমিংয়ে কাটিয়েছিল। যারা ম্যাচ খেলেছে তাদের বাইরে অন্যান্য খেলোয়াড়রা অনুশীলন করেন। তবে গতকাল আবার পুরো দমে অনুশীলন শুরু হয়েছে। সকালে জিম করে বিকালে মাঠের অনুশীলনে নামেন খেলোয়াড়রা। গোলকিপারদের নিয়ে আলাদা করে সেশন হয়েছে। খেলোয়াড়দের নিয়ে জেমি ডে কাজ করেছেন। ওমানের বিপক্ষে গ্রুপের শেষ ম্যাচ আগামী ১৫ জুন। এরই মধ্যে দলে একাধিক ফুটবলার বাদ পড়েছেন হলুদ কার্ডের কারণে। তারপরও সবাইকে নিয়েই অনুশীলনে গেছেন কোচ। তবে জেমির আসল ভাবনা হচ্ছে ওমানের বিপক্ষে একাদশ তৈরি করা। সেটা নিয়েই তার কোচিং স্টাফদের সঙ্গে বৈঠক করছেন।