স্পোর্টস রিপোর্টার
ভারতের কাছে হারের পর হঠাত্ ঢাকায় থাকা ফুটবলারদের ডেকে পাঠিয়েছেন বাফুফের সভাপতি কাজী সালাহউদ্দিন। আজ দুপুরে বাফুফে ভবনে খেলোয়াড়দের সঙ্গে কথা বলবেন তিনি। তারা হলেন শেখ রাসেল ক্রীড়া চক্রের গোলকিপার আশরাফুল ইসলাম রানা, আবাহনীর সাদউদ্দিন, টুটুল হোসেন বাদশা, বসুন্ধরা কিংসের মাহবুবুর রহমান সুফিল ও বিশ্বনাথ ঘোষ। ইনজুরি ও করোনার কারণে যেসব ফুটবলার যেতে পারেননি, তাদের সঙ্গে বাফুফে সভাপতি কথা বলবেন বলে জানিয়েছেন বাফুফের সাধারণ সম্পাদক আবু নাঈম সোহাগ। এই ফুটবলাররা কাতারে যাবেন এমন একটা পরিকল্পনা ছিল। কিন্তু ইনজুরি ও করোনায় সমস্যা হয়েছে বলে তারা যেতে পারেননি। সোহাগ বলেছেন, যাদের ডাকা হয়েছে তাদের সামনের বিষয় নিয়ে কথা বলবেন, তাদের মতামত জানতে চাইবেন।
বিশ্বকাপ বাছাইয়ে বাংলাদেশ এখন রাউন্ড টু পর্বে খেলছে। এই রাউন্ড অতিক্রম করতে পারলে রাউন্ড থ্রিতে খেলবে বাংলাদেশ। এশিয়ান কাপ ফুটবলের যাওয়ার সম্ভবানা জাগিয়ে রেখেছে ভারত। আর বাংলাদেশের সম্ভবানা হচ্ছে প্লে-অফ খেলতে হবে। হলুদ কার্ড পেয়ে তিন ফুটবলার খেলতে পারছেন না। এটা নিয়ে গতকাল বাফুফের সাধারণ সম্পাদক সোহাগ জানান, বিশ্বকাপ ছাড়া যে কোনো দেশে খেলতে যাওয়ার আগে রেফারিং আইন জানিয়ে দেওয়া হয়। আপডেট জানিয়ে দেওয়া হয়। ভারতের বিপক্ষে আমাদের মর্যাদার লড়াই ছিল। এটার আকর্ষণ ছিল অন্যরকম। এটা শারীরিক খেলা। আমরা খেলা দেখেছি। আমরাও শংকিত ছিলাম যে, আরো বেশি খেলোয়াড় হলুদ কার্ড পাওয়ার সম্ভাবনা ছিল। আমরা আরো সাবধানতা নিয়ে সামনের ম্যাচে পাঠাব।’
