এই সময়ের ছড়া বিপন্ন

আপডেট : ০৯ জুন ২০২১, ২১:১৪

সজল দাশ

 

এই লেখাটি খুবই খারাপ

এই লেখাটি ভালো

একটা দিকে কালোয় ভরা

অন্য দিকটায় আলো।

 

গোলাবারুদ গন্ধে ঠাসা

যুদ্ধ যুদ্ধ খেলা

অন্য পাতে অভুক্তরা

দারুণ অবহেলা।

 

বৃক্ষ নিধন নির্বিচারে

বিপন্ন আজ জাতি

সবার সেরা আমরা মানুষ

আমরা আত্মঘাতী।

 

বিশাল বিশাল অট্টালিকায়

খাল নদী বিল উজাড়

বড় বড় পদে আছেন

কেউ কি নেই বুঝার?

 

প্রকৃতি আজ প্রতিশোধের

তপ্ত রোদে জ্বলছে

বিশ্ব হবে দারুণ নিঃস্ব

তাই কি বাতাস বলছে?