নিয়োগ বিজ্ঞপ্তি: ঐতিহ্যবাহী বি,এম, ইউনিয়ন স্কুল অ্যান্ড কলেজ, বন্দর, নারায়ণগঞ্জ-এর জন্য শূন্য পদে সরকারি বিধিমোতাবেক সহকারী প্রধান শিক্ষক, আয়া ১ জন, নৈশ প্রহরী ১ জন ও বিদ্যালয়ের অর্থায়নে ১ জন অফিস সহকারী কাম কম্পিউটার অপারেটর নিয়োগ দেয়া হবে। সহকারী প্রধান শিক্ষক পদের জন্য আই এফ আই সি ব্যাংক, বন্দর শাখার হিসাব নং ১২২৮০২৮৬৬৭০৪১ এর অনুকূলে ১,০০০/- (এক হাজার) টাকা জমা দানের রসিদ আবেদন পত্রের সাথে গেঁথে দিতে হবে। আবেদনপত্র বিজ্ঞপ্তি প্রকাশের ১৫ (পনের) দিনের মধ্যে অত্র অফিসে পৌঁছাতে হবে। —অধ্যক্ষ, ০১৭১৫১৮০২১১। সিএম-৩৫৫
নিয়োগ বিজ্ঞপ্তি: সরকারি নিয়োগ বিধি মোতাবেক বিবি আছিয়া খাতুন বালিকা আলিম মাদ্রাসা, গ্রাম ও ডাকঘর কুশলীবাসা, উপজেলা কুমারখালী, জেলা কুষ্টিয়ার জন্য শূন্যপদে ২০১৮ সালের জনবল কাঠামো অনুযায়ী ১ জন সুপারিনটেন্ডেন্ট নিয়োগ দেওয়া হইবে। আগ্রহী প্রার্থীকে বিজ্ঞপ্তি প্রকাশের ১৫ দিনের মধ্যে ১,০০০/- এক হাজার টাকার পোষ্টাল অর্ডার (অফেরতযোগ্য) ও প্রয়োজনীয় কাগজপত্র সভাপতি বরাবর ডাকযোগে/ সরাসরি আবেদন পৌঁছাতে হবে। শাহ রফিকুল ইসলাম তোতা, সভাপতি-০১৭১৮৮২৮৮৪৬। সিকে-৫৮৭
পুনঃনিয়োগ বিজ্ঞপ্তি: জনবল কাঠামো নীতিমালা ২০২১ মোতাবেক বঙ্গবন্ধু কলেজ, রাজশাহী, চন্দ্রিমা, আ/এ, ডাক-পদ্মা আবাসিক, রাজশাহী-৬২০৭ এ শূন্য পদে পদার্থবিজ্ঞান, রসায়ন তথ্য ও যোগাযোগ প্রযুক্তি, উদ্ভিদবিজ্ঞান ও প্রাণীবিজ্ঞান বিষয়ে একজন করে ল্যাব সহকারী আবশ্যক। “অধ্যক্ষ, বঙ্গবন্ধু কলেজ রাজশাহী” বরাবরে ৩০০/- টাকার ব্যাংকড্রাফট/পে-অর্ডার (অফেরতযোগ্য), সকল সনদের অনুলিপি, দু’কপি ছবি ও মোবাইল নম্বরসহ আবেদনের শেষ তারিখ-০৮/০৭/২০২১। পূর্বে আবেদনকারীদের পুনঃআবেদনের প্রয়োজন নাই। —অধ্যক্ষ। সিকে-৫৮৯
নিয়োগ বিজ্ঞপ্তি: জনবল কাঠামো-২০২১ ও জাতীয় বিশ্ববিদ্যালয়ের বিধিমোতাবেক বঙ্গবন্ধু কলেজ রাজশাহী চন্দ্রিমা আ/এ, ডাক-পদ্মা আবাসিক, রাজশাহী-৬২০৭ এ স্নাতক পাসকোর্সে “তথ্য ও যোগাযোগ প্রযুক্তি” বিষয় খোলার লক্ষ্যে সৃষ্ট পদে দুই জন প্রভাষক আবশ্যক। পদগুলি এমপিওভুক্তির যোগ্য নহে। “অধ্যক্ষ বঙ্গবন্ধু কলেজ, রাজশাহী” বরাবরে ৫০০/- টাকার ব্যাংকড্রাফট/পে-অর্ডার (অফেরতযোগ্য) সকল সনদের অনুলিপি, দু’কপি ছবি ও মোবাইল নম্বরসহ আবেদনের শেষ তারিখ-০৮/০৭/২০২১। —অধ্যক্ষ। সিকে-৫৯০
