পিঁয়াজের দাম বাড়তে বাড়তে ৩০ টাকা থেকে ৪৫ টাকা, ৪৫ টাকা থেকে ৬০ টাকায় বর্তমানে বিক্রি হচ্ছে। ব্যবসায়ীরা বলছেন এক সপ্তাহ পর পিঁয়াজ ১০০ টাকায় কিনতে হবে! আমদানিকারকরা বলছেন আমদানি বন্ধ থাকায় পিঁয়াজের দাম ধীরে ধীরে বাড়তে থাকে, এখন লাগামহীনভাবে বাড়ছে। কোরবানি ঈদ সামনে রেখে পিঁয়াজের দাম কমার কোনো সম্ভাবনা নেই। এখন যেখানে সস্তায় পাওয়া যাবে সেখান থেকে দ্রুত পিঁয়াজ আমদানি করা অপরিহার্য। আমাদের দেশে পিঁয়াজের দাম ভারতের পিঁয়াজ উত্পাদনের ওপর নির্ভরশীল। ভারতের পিঁয়াজ উত্পাদন বন্যায় ক্ষতিগ্রস্ত হলে আগামী বছর নতুন পিঁয়াজ বাজারে না আসা পর্যন্ত আমদানি অব্যাহত রাখতে হবে। এ ব্যাপারে সর্তক থাকা জরুরি।
আব্বাস উদ্দিন আহমদ
ধোপাদিঘির দক্ষিণ পাড়, সিলেট ৩১০০
