পাপকে ঘৃণা করতে হবে

আপডেট : ০৯ জুন ২০২১, ২১:৪৭

সমাজে ভালো-খারাপ উভয় রকম মানুষেরই বসবাস। পৃথিবীতে মানবসমাজ গঠনের সূচনালগ্ন থেকেই এই নিয়ম এবং ধারা চলে আসছে। তাই সমাজে চলতে গেলে ন্যায় এবং অন্যায় উভয়ই প্রত্যক্ষ করে চলতে হয়। আর সবচেয়ে গুরুত্বপূর্ণ কথা হলো—সমাজে যারা ন্যায়পরায়ণ, তারা যেমন রক্ত-মাংসে গড়া মানুষ তেমনি কথিত অন্যায়কারীরাও রক্ত-মাংসে গড়া মানুষ। তাদেরকে অপরাধী হিসেবে চিহ্নিত করে তুচ্ছজ্ঞান করার অধিকার কারো নেই। আগে বুঝতে হবে—অপরাধী সে কীভাবে হলো। একজন মানুষ পরিস্থিতির চাপে পড়েও বেপরোয়া হয়ে উঠতে পারে।  মোট কথা হলো, পাপকে ঘৃণা করতে হবে, পাপীকে নয়। আমাদের সবার নিখাঁদ ভালোবাসা, গভীর সহানুভূতি এবং আন্তরিক প্রচেষ্টাই হতে পারে ওদের সঠিক পথে ফিরে আসার অন্যতম প্রধান চালিকাশক্তি। আমাদের সবার উচিত পাপীকে নয়, পাপকে ঘৃণা করা এবং ভালোবাসার অফুরন্ত শক্তির বহিঃপ্রকাশ ঘটানো।

নিহাল খান

টিকাটুলী, ঢাকা