চট্টগ্রাম অফিস
চট্টগ্রামের কর্ণফুলী নদীতে ‘এফভি ক্রিস্টাল-৮’ নামে একটি ফিশিং ট্রলার ডুবে গেছে। গতকাল বুধবার কর্ণফুলী উপজেলার শাহ আমানত সেতু এলাকায় এ ঘটনা ঘটে। তবে ট্রলারের সব নাবিককে নিরাপদে উদ্ধার করা হয়েছে।
জাহাজের নাবিকরা জানান, জাহাজের তলা ফেটে পানি প্রবেশ করলে নাবিকরা চিত্কার শুরু করেন। এ সময় আশপাশের নৌযান গিয়ে তাদের উদ্ধার করে। এক পর্যায়ে জাহাজটি পানিতে তলিয়ে যায়। বিষয়টি নিশ্চিত করে কোস্ট গার্ড পূর্বজোনের স্টাফ অফিসার (অপারেশন) লেফটেন্যান্ট কমান্ডার মো. হাবিবুর রহমান বলেন, আমাদের টিম জাহাজডুবির ঘটনাস্থল পরিদর্শন করেছে।
