প্রতিবন্ধীদের শ্রবণযন্ত্র ও হাইটেক পা বিতরণ টঙ্গীর ইআরসিপিএইচের

আপডেট : ০৯ জুন ২০২১, ২১:৪৯

শারীরিক প্রতিবন্ধীদের মধ্যে শ্রবণযন্ত্র ও হাইটেক পা (কৃত্রিম অঙ্গ) বিতরণ এবং ৩৫ জন দুস্থ প্রতিবন্ধীকে প্রশিক্ষণের পর কর্মসংস্থানের ব্যবস্থা করেছে গাজীপুরের টঙ্গীতে অবস্থিত প্রশিক্ষণ ও পুনর্বাসন কেন্দ্র (ইআরসিপিএইচ)। এর মধ্যে ১২ জন বাক ও শ্রবণপ্রতিবন্ধীর মাঝে শ্রবণযন্ত্র এবং তিন জন শারীরিক প্রতিবন্ধীর মাঝে হাইটেক পা বিতরণ করা হয়।

শারীরিক প্রতিবন্ধীদের প্রশিক্ষণ এবং পুনর্বাসনের লক্ষ্যে প্রতিষ্ঠিত ইআরসিপিএইচ ১৯৮১ সাল থেকে এখন পর্যন্ত ৩ হাজার প্রতিবন্ধীর কর্মসংস্থানের ব্যবস্থা করেছে। এখানে দৃষ্টি প্রতিবন্ধীদের ব্রেইল পদ্ধতিতে পঠনের সুবিধার্থে বই মুদ্রণের ব্রেইল প্রেস রয়েছে। এই প্রেসের মাধ্যমে ইতিমধ্যেই সচিবালয় নির্দেশমালা ও বঙ্গবন্ধুর অসমাপ্ত আত্মজীবনীর ব্রেইল ভার্সন মুদ্রণ করা হয়েছে।

অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন সমাজসেবা অধিদপ্তরের পরিচালক (প্রতিষ্ঠান) মোহাম্মদ কামরুল ইসলাম চৌধুরী। বিশেষ অতিথি ছিলেন জাবের অ্যান্ড জুবায়ের ফেব্রিক্স লিমিটেডের মহাব্যবস্থাপক কায়েস কাউছার, জেলা সমাজসেবা কার্যালয়ের উপপরিচালক এস এম আনোয়ারুল করিম এবং সেন্টার ফর জাকাত ম্যানেজমেন্টের ম্যানেজার ওয়েস খান নুর সোহেল। —প্রেস বিজ্ঞপ্তি