সেনাবাহিনী প্রধানের সঙ্গে বিমান বাহিনীর প্রধানের বিদায়ি সাক্ষাত্

আপডেট : ০৯ জুন ২০২১, ২১:৫০

বিদায়ি বিমান বাহিনী প্রধান এয়ার চিফ মার্শাল মাসিহুজ্জামান সেরনিয়াবাত গতকাল সেনাবাহিনী সদর দপ্তরে সেনাবাহিনী প্রধান জেনারেল আজিজ আহমেদের সঙ্গে বিদায়ি সাক্ষাত্ করেছেন। বিমান বাহিনী প্রধান সেনাবাহিনী সদর দপ্তরে পৌঁছলে সেনাবাহিনী প্রধান তাকে স্বাগত জানান। এ সময় তারা পারস্পরিক কুশল বিনিময় করেন এবং কিছু সময় অতিবাহিত করেন।

বিদায়ি বিমান বাহিনী প্রধান তার দায়িত্বকালে সার্বিক সহযোগিতার জন্য সেনাবাহিনী প্রধানকে ধন্যবাদ জানান। এর আগে বিমান বাহিনী প্রধানকে সেনাকুঞ্জে সেনাবাহিনীর একটি চৌকস কন্টিনজেন্ট গার্ড অব অনার দেয় । তিনি গার্ড পরিদর্শন ও সালাম গ্রহণ করেন। উল্লেখ্য, বিমান বাহিনী প্রধান আগামী ১২ জুন অপরাহ্নে নবনিযুক্ত বিমান বাহিনী প্রধান এয়ার ভাইস মার্শাল শেখ আব্দুল হান্নানের কাছে আনুষ্ঠানিকভাবে বিমান বাহিনী প্রধানের দায়িত্বভার হস্তান্তর করবেন। —আইএসপিআর