বয়লারের পানিতে দগ্ধ শ্রমিকের মৃত্যু

আপডেট : ০৯ জুন ২০২১, ২১:৫১

ইত্তেফাক রিপোর্ট

সাভারের আশুলিয়ায়  ডায়িং কারখানায় বয়লারের গরম পানিতে দগ্ধ হয়ে আহত পাঁচ শ্রমিকের মধ্যে এক শ্রমিক মারা গেছেন। দগ্ধ হওয়ার ছয় দিন পর মঙ্গলবার রাতে ঢাকার শেখ হাসিনা বার্ন ইউনিটে চিকিত্সাধীন অবস্থায় মারা যান দগ্ধ শ্রমিক মো. হাসান। তিনি কুড়িগ্রাম জেলার উলিপুর থানার হযরত আলীর ছেলে। গত বৃহস্পতিবার এসডিএস ইয়ার্ন ডায়িং কারখানায় কাজ করার সময় বয়লারের গরম পানিতে দগ্ধ হন পাঁচ শ্রমিক। প্রথমে তাদের সাভারের এনাম মেডিক্যাল কলেজ হাসপাতালে চিকিত্সা দেওয়া হয়। পরে তাদের অবস্থার অবনতি হলে ঢাকা মেডিক্যাল কলেজ হাসপাতালের বার্ন ইউনিটে স্থানান্তর করা হলে মঙ্গলবার হাসান মারা যান। দগ্ধ শ্রমিকদের মধ্যে একজন এখনো চিকিত্সাধীন এবং বাকি তিন জন সুস্থ হয়েছেন।