সড়কে ব্যারিকেড দিয়ে গাড়িতে ডাকাতি

আপডেট : ০৯ জুন ২০২১, ২১:৫১

সাটুরিয়া (মানিকগঞ্জ) সংবাদদাতা

সাটুরিয়ায় কাটা গাছ ফেলে সড়কে ব্যারিকেড দিয়ে যানবাহনে ডাকাতির ঘটনা ঘটেছে। ডাকাত দল ঐ সড়কে চলাচলকারী সব ধরনের গাড়ি আটকে যাত্রীদের দেশীয় অস্ত্রের মুখে জিম্মি করে হাত-পা বেঁধে অর্ধলক্ষ টাকা ও বেশ কিছু মোবাইল ফোনসেট ছিনিয়ে নেয়। বুধবার রাতে উপজেলার তিল্লী কালীগঙ্গা নদীর সেতুর দক্ষিণ পাশে এ ঘটনা ঘটে। ভুক্তভোগীরা জানায়, রাত ১.৩০টার দিকে কাটা গাছ ফেলে সড়কে ব্যারিকেড দেয় মুখোশধারী ৮/৯ জন দুর্বৃত্ত। পরে তারা সব গাড়ি আটক ও যাত্রীদের অস্ত্রের মুখে জিম্মি করে মালামাল লুটে নিয়ে পালিয়ে যায়। অন্যদিকে একই রাতে সাটুরিয়া-মানিকগঞ্জ সড়কের রাধানগর গ্রামের কবরস্থানের পাশের এক মুদিদোকানে চুরির ঘটনা ঘটেছে।