আগামী দিনগুলোতে কর্মী সুরক্ষায় ‘সেইফগার্ডিং এবং প্রোটেকশান ফ্রম এক্সপ্লোয়েশান অ্যান্ড এবিউজ’—পিএসইএ বা শোষণ ও বৈষম্য থেকে সুরক্ষার বিষয়টি অত্যধিক গুরুত্ব দিয়ে কর্মপরিকল্পনা সাজাচ্ছে বেসরকারি উন্নয়ন সংস্থা ব্র্যাক। এই নিয়ে কর্মীদেরকে আরো সচেতন করতে ভবিষ্যতে অ্যাডভোকেসি কার্যক্রম জোরালো করা হবে। গতকাল বুধবার কক্সবাজারের একটি হোটেলে ‘সেইফগার্ডিং অ্যান্ড পিএসইএ’ শীর্ষক প্রশিক্ষণ অনুষ্ঠানে বক্তারা এই তথ্য তুলে ধরেন। ব্র্যাকের মানবিক সহায়তা কর্মসূচি (এইচসিএমপি) এই প্রশিক্ষণের আয়োজন করে। গতকাল থেকে শুরু হওয়া চার দিনব্যাপী এই প্রশিক্ষণ শেষ হবে আগামী ১৩ জুন।
অনুষ্ঠান সঞ্চালনা করেন ব্র্যাকের এইচসিএমপি কর্মসূচির মানবসম্পদ বিভাগের (ট্রেনিং অ্যান্ড সেইফগার্ডিং) ম্যানেজার ফারজানা সিদ্দিকা। এতে প্রশিক্ষক হিসেবে সেশন পরিচালনা করেন ব্র্যাকের লার্নিং অ্যান্ড লিডারশিপ ডেভলপমেন্ট কর্মসূচির খন্দকার শফিকুল আলম এবং নিতু বড়ুয়া। এছাড়া ব্র্যাক এইচসিএমপির পক্ষ থেকে প্রশিক্ষক হিসেবে ছিলেন শারমিন আক্তার ও সুতোনুকা বড়ুয়া টুপুর।
