কিউএস র্যাংকিং

১৩০০ এর মধ্যে বাংলাদেশের চার বিশ্ববিদ্যালয়

আপডেট : ১০ জুন ২০২১, ০০:১৯

যুক্তরাজ্যভিত্তিক শিক্ষা ও গবেষণা সংস্থা কোয়াককোয়ারেলি সায়মন্ডস (কিউএস) বিশ্বসেরা ১ হাজার ৩০০টি বিশ্ববিদ্যালয়ের তালিকা প্রকাশ করেছে। গত মঙ্গলবার প্রকাশিত ‘কিউএস ওয়ার্ল্ড ইউনিভার্সিটি র?্যাংকিংস ২০২২’ শীর্ষক তালিকায় স্থান পেয়েছে বাংলাদেশের চারটি বিশ্ববিদ্যালয়। এর মধ্যে দুটি সরকারি ও দুটি বেসরকারি বিশ্ববিদ্যালয়।

বাংলাদেশ প্রকৌশল বিশ্ববিদ্যালয় (বুয়েট) ও ঢাকা বিশ্ববিদ্যালয়ের অবস্থান ৮০১ থেকে ১ হাজারের মধ্যে। এবার প্রথমবারের মতো স্থান করে নিয়েছে দেশের দুটি বেসরকারি বিশ্ববিদ্যালয়। সেগুলো হলো—ব্র্যাক বিশ্ববিদ্যালয় ও নর্থ সাউথ বিশ্ববিদ্যালয়। তালিকায় তাদের অবস্থান ১০০১ থেকে ১২০০ এর মধ্যে।

তালিকার শীর্ষ অবস্থানে রয়েছে যুক্তরাষ্ট্রের ম্যাসাচুসেটস ইনস্টিটিউট অব টেকনোলজি (এমআইটি)। শীর্ষ পাঁচের অন্য বিশ্ববিদ্যালয়গুলো হচ্ছে—ইউনিভার্সিটি অব অক্সফোর্ড, স্ট্যানফোর্ড ইউনিভার্সিটি, ইউনিভার্সিটি অব ক্যামব্রিজ ও হার্ভাড ইউনিভার্সিটি।

কিউএসের প্রকাশিত সেরা বিশ্ববিদ্যালয়ের তালিকাকে বিশ্বব্যাপী সবচেয়ে গ্রহণযোগ্য র?্যাংকিংগুলোর একটি মনে করা হয়। ১১টি মানদণ্ডের ওপর ভিত্তি করে তারা তাদের র্যাংকিং প্রকাশ করে।