রাস্তা দিয়ে মাছওয়ালা হেঁকে চলেছে—মাছ চাই, জ্যান্ত মাছ।
এক বৃদ্ধা মহিলা বেলকনি থেকে ডাক দিলেন, ও মাছওয়ালা এদিকে এসো।
মাছওয়ালা ওপরের দিকে তাকিয়ে বলল, মাছ নিয়ে যান খালাম্মা, একেবারে জ্যান্ত।
মহিলা প্রশ্ন করলেন, মাছ তাজা তো?
অবাক হয়ে মাছওয়ালা বলল, বলছি জ্যান্ত মাছ, তাজা তো হবেই।
মহিলা বললেন, ও কথা বোলো না বাছা, আমিও তো জ্যান্ত, তাই বলে কি আমি তাজা?
আমি রান্না করতে পারি এটা আমার যোগ্যতা। কেউ খেতে না পারলে সেটা তার ব্যর্থতা।
বাজার থেকে ফেরার পর বাজার করা না শেখার জন্য বিয়ের আগে হলে মায়ের আর বিয়ের পর বউয়ের লম্বা-চওড়া ভাষণ শোনা পুরুষ জাতির মৌলিক কর্তব্য।
