মুন্সীগঞ্জে স্বাস্থ্যবিধি মেনে অবিলম্বে নিয়মিত আদালত খুলে দেওয়ার দাবিতে মানববন্ধন করা হয়েছে। গতকাল সকালে মুন্সীগঞ্জ জেলা আইনজীবী সমিতির সামনে এই মানববন্ধন কর্মসূচি পালন করে সমিতি। উপস্থিত ছিলেন, জেলা আইনজীবী সমিতির সভাপতি মোহাম্মদ আলী, সাধারণ সম্পাদক রোজিনা ইয়াছমিন, সাবেক সভাপতি মুজিবুর রহমান, জাকারিয়া মোল্লা, পিপি দুর্নীতি দমন কমিশন আশরাফ উল ইসলাম, সাবেক সাধারণ সম্পাদক আমানউল্লাহ শাহিন, মাসুদ আলম, সিরাজুল ইসলাম পল্টু, সহসভাপতি আ. হাসান মৃধা, ক্রীড়া ও সাংস্কৃতিক সম্পাদক আরফান সরকার খোকন, তোতা মিয়া, ফারুক আহমেদ, আবু হানিফ রানা, সরদার হালিম, রফিকুল ইসলাম রানা, জয়নাল আবেদীন বাবু, মনির হোসেন, মানিক মিয়াসহ অন্য আইনজীবীরা।
