রূপগঞ্জে প্রতিপক্ষের হামলায় যুবদল নেতা আহত

আপডেট : ১০ জুন ২০২১, ২১:২২

রূপগঞ্জ উপজেলার কাঞ্চন পৌরসভা যুবদলের সদস্যসচিব কোহিনুর মিয়াকে গতকাল বৃহস্পতিবার প্রতিপক্ষের সন্ত্রাসীরা এলোপাতাড়ি পিটিয়ে জখম করেছে। দলীয় কোন্দল ও পূর্বশত্রুতার জের ধরে প্রতিপক্ষের ৮-১০ সদস্যের একদল সন্ত্রাসী অস্ত্রেশস্ত্রে সজ্জিত হয়ে কাঞ্চন বাজার এলাকায় হামলা চালালে এ ঘটনা ঘটে। কোহিনুর মিয়ার বিরুদ্ধে হত্যা, চাঁদাবাজি, সন্ত্রাসী, নারী নির্যাতনসহ রূপগঞ্জ থানায় সাতটি মামলা রয়েছে। তিনি চরপাড়া এলাকার মৃত তোফাজ্জল মিয়ার    ছেলে। তাকে আহত অবস্থায় উদ্ধার করে রূপগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা              হয়েছে। এ ব্যাপারে রূপগঞ্জ থানায় অভিযোগ দায়ের করা হয়েছে। পুলিশ ঘটনাস্থল             পরিদর্শন করেছে।