কিশোর গ্যাংয়ের ১৮ সদস্য আটক

আপডেট : ১০ জুন ২০২১, ২১:২৩

রাজধানীর লালবাগ, তেজগাঁও এলাকা থেকে পৃথক অভিযানে কিশোর গ্যাংয়ের ১৮ সদস্যকে দেশীয় অস্ত্রসহ আটক করেছে র্যাব-২। আটককৃতরা হলো—আকাশ, ফয়সাল মাহমুদ, ইমরান, মিরাজুল করিম, মামুনুর রশিদ চৌধুরী ওরফে জনি, ফারহান আহমেদ, আল আমিন, মাসুদ রানা ওরফে রাজ, নাহিদ, শান্ত, রাব্বি আল মামুন, ফেরদৌস, সামি, সাগর, আশিকুল ইসলাম, আলভি, শান্ত ও মো. নয়ন । বিষয়টি নিশ্চিত করেছেন র্যাব-২ এর সহকারী পরিচালক (মিডিয়া) এএসপি মো. ফজলুল হক। তিনি বলেন, বুধবার রাতে পৃথক অভিযান চালিয়ে  ডাকাতি, ছিনতাইসহ নানা অপরাধের সঙ্গে জড়িত সন্দেহে তাদের আটক করা হয়। এ সময় তাদের কাছ থেকে ১০টি ছুরি, তিনটি ড্যাগার, দুইটি ক্ষুর, দুইটি অ্যান্টিকাটার ব্লেড, তালা ভাঙার দুইটি যন্ত্র, গ্রিল কাটার দুইটি যন্ত্র এবং আটটি মোবাইল ফোনসেট জব্দ করা হয়।

র্যাবের এ কর্মকর্তা বলেন, প্রাথমিক অনুসন্ধান ও জিজ্ঞাসাবাদে জানা যায়, আটক কিশোর অপরাধীরা স্থানীয়ভাবে পরিচিত  ‘আকাশ গ্রুপ’ এবং ‘সামী গ্রুপ’ এর সদস্য।