অন্তত একটি গাছ লাগান

আপডেট : ১০ জুন ২০২১, ২১:২৫

প্রতি বছর বেড়ে চলেছে গ্রীষ্মের তাপ। এজন্য বিশেষজ্ঞদের পক্ষ থেকে যে বিষয়টিকে সব থেকে বেশি দায়ী করা হয় সেটি হলো গ্রিন হাউজ ইফেক্ট বা বাতাসে কার্বন-ডাই-অক্সাইডের মাত্রা বৃদ্ধি। বৃক্ষ বাতাসে অক্সিজেন ত্যাগ এবং বাতাস থেকে কার্বন-ডাই-অক্সাইড গ্রহণ করে কার্বন-ডাই-অক্সাইডের মাত্রা নিয়ন্ত্রণে সাহায্য করলেও মানুষ অবাধে চালিয়ে যাচ্ছে বৃক্ষনিধন। একইসঙ্গে কলকারখানা থেকে প্রচুর পরিমাণে কার্বন-ডাই-অক্সাইড নিঃসরণ করেও পৃথিবীর পরিবেশের ব্যাপক ক্ষতি করছে মানুষ। পরিবেশে এভাবে কার্বন-ডাই-অক্সাইড বৃদ্ধি পাওয়ার ফলে প্রতি বছর বেড়ে চলেছে পৃথিবীর তাপমাত্রা। এই তাপমাত্রা বৃদ্ধি রোধ করতে আমাদেরকে বায়ুমণ্ডল থেকে কার্বন-ডাই-অক্সাইডের মাত্রা কমানোর পদক্ষেপ নিতে হবে। আমরা তো চাইলেই কলকারখানার কালো ধোঁয়া বন্ধ করতে পারব না। আমরা বরং পারি বৃক্ষরোপণের মাধ্যমে বাতাসে কার্বন-ডাই-অক্সাইডের মাত্রা কমাতে। তাই আসুন আমরা অন্তত একটি গাছ লাগানোর প্রতিজ্ঞা করি।

মো. আজিজুল হাকিম রাকিব, শিক্ষার্থী, রাজশাহী বিশ্ববিদ্যালয়