চট্টগ্রাম-কক্সবাজার মহাসড়কে ড্রাইভারের বেপরোয়া গাড়ি চালানো থামছে না। ফলে এই মহাসড়কে প্রতিদিন কোনো না কোনো স্থানে সড়ক দুর্ঘটনা ঘটছে। গাড়ির চাকায় পিষ্ট হয়ে প্রাণ হারাচ্ছে শিশু, যুবক, বৃদ্ধ। গাড়ির মুখোমুখি সংঘর্ষ তো কমছেই না। এর অন্যতম প্রধান কারণ হলো ড্রাইভারের অসচেতনতা আর দায়িত্বপ্রাপ্তদের দায়িত্বে অনীহা। সুতরাং চট্টগ্রাম-কক্সবাজার মহাসড়কে বেপরোয়া গাড়ি চালানো বন্ধ করতে প্রয়োজনীয় ব্যবস্থা নিতে সরকারের দৃষ্টি আকর্ষণ করছি।
মো. মিরান উদ্দিন, চন্দনাইশ, চট্টগ্রাম
