ইতিমধ্যে বাংলাদেশে নতুন বৈশিষ্ট্যের করোনাভাইরাসে আক্রান্ত রোগী শনাক্ত হয়েছে, যা আমাদের জন্য উদ্বেগের বিষয়! অথচ মানুষের মধ্যে সচেতনতার বালাই নেই। করোনা সংক্রমণের হার ঠিক যতটা বাড়ছে, মানুষের মধ্যে সচেতনতা ঠিক ততটাই লোপ পাচ্ছে। অনেকেই করোনাকে বুড়ো আঙ্গুল দেখিয়ে মাস্ক ছাড়াই ইচ্ছেমতো চলাফেরা করছে। করোনা সংক্রমণ মোকাবিলায় সরকার ‘নো মাস্ক, নো সার্ভিস’ উদ্যোগ হাতে নিলেও বাস্তবে তার উলটো চিত্র লক্ষ করা যাচ্ছে। ‘নো মাস্ক, নো সার্ভিস’ উদ্যোগের কার্যকর প্রতিফলন ঘটাতে পারলে করোনা সংক্রমণ অনেকটাই নিয়ন্ত্রণে থাকবে। আসুন আমরা সবাই মাস্ক পরার পাশাপাশি সামাজিক দূরত্ব মেনে চলি—নিজে সুরক্ষিত থাকি অপরকে সুরক্ষিত রাখি। মাস্ক পরা নিশ্চিত করতে প্রশাসনের আরো কঠোর হওয়া প্রয়োজন।
মো. আবদুল হাকিম জুবাইর
শিক্ষার্থী, ইসলামী বিশ্ববিদ্যালয়, কুষ্টিয়া
