সৈয়দপুরের পাওয়ার টিলারের ব্যবহার বেড়েছে। বদলে যাচ্ছে সৈয়দপুরের চাষাবাদ। আধুনিক এ প্রযুক্তি ব্যবহার করে কৃষকরা সহজেই জমি চাষ করতে পারছেন। এতে সময় ও খরচ দুই কমেছে। তবে হারিয়ে যেতে বসেছে হালের বলদ। কৃষকরা জানায়, হালের বলদ লালন-পালনে অনেক টাকা ব্যয় হয়। তাছাড়া গোখাদ্যের অব্যাহত মূল্যবৃদ্ধি ও গরু চুরির ভয় থাকে সব সময়। পাওয়ার টিলার ব্যবহারে সেসব প্রয়োজন পড়ছে না। কম খরচে, অল্প সময়ের মধ্যেই জমি তৈরি করা যাচ্ছে। সৈয়দপুর উপজেলা কৃষি কর্মকর্তা শাহিনা বেগম জানান, কৃষকরা আধুনিক প্রযুক্তি গ্রহণ করছেন। ফলে কৃষিব্যবস্থায় অর্থ ও সময় দুটোই কম লাগছে।
