রামগঞ্জে লোহার অ্যাঙ্গেলের সাঁকোতে ঝুঁকিপূর্ণ পারাপার

আপডেট : ১০ জুন ২০২১, ২১:৩৭

ওয়াপদা খালের ওপর নির্মিত লোহার অ্যাঙ্গেলের সাঁকো দিয়ে ঝুঁকি নিয়ে পারাপার করতে হচ্ছে রামগঞ্জ উপজেলার রতনপুর এলাকার বাসিন্দাদের। এতে প্রায়ই ঘটছে দুর্ঘটনা। রামগঞ্জ প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা দিলীপ দে জানান, খালের দৈর্ঘ্য বেশি হওয়ায় সেতু নির্মাণের ব্যাপারে ত্রাণ ও পুনর্বাসন অধিদপ্তর থেকে কোনো ব্যবস্থা নেওয়া যাচ্ছে না। উপজেলা নির্বাহী কর্মকর্তা তাপ্তি চাকমা জানান, ওয়াপদা সড়কটি এলজিইডির দায়িত্বে। তাই ওয়াপদা খালের ওপর একটি পাকা সেতু নির্মাণের দ্বায়িত্বও তাদের। এলজিইডির উপজেলা প্রকৌশলী জাহিদুল ইসলাম জানান, পাউবো ও মেয়রের সঙ্গে কথা বলে সেতু নির্মাণের প্রকল্প হাতে নেওয়া হবে।