বাল্কহেড ডুবিতে নিখোঁজ দুই শ্রমিকের লাশ উদ্ধার

আপডেট : ১০ জুন ২০২১, ২১:৩৮

চাঁদপুরের মতলব উত্তর উপজেলায় মেঘনা নদীতে নোঙর করা অবস্থায় বাল্কডুবির ঘটনায় নিখোঁজ দুই শ্রমিকের লাশ উদ্ধার করা হয়েছে। ডুবুরি দল বৃহস্পতিবার বিকাল ৩টার দিকে লাশ দুটি উদ্ধার করে। এর আগে বুধবার রাত দেড়টায় বাল্কহেডটি (বালু বহনকারী ইঞ্জিনচালিত নৌকা) ডুবে যায়। ঐ বাল্কহেডে চার জন শ্রমিক ঘুমন্ত অবস্থায় ছিলেন। নাঈম শিকদার ও মহিউদ্দিন সাঁতরে তীরে উঠতে পারলেও সাজু শিকদার ও মিজান হাওলাদার বের হতে পারেননি। বৃহস্পতিবার বিকালে তাদের লাশ উদ্ধার করা হয়েছে বলে জানিয়েছেন মোহনপুর নৌপুলিশ ফাঁড়ির ইনচার্জ মো. অহিদুজ্জামান।