লোহাগাড়ায় বুধবার রাতে পৃথক অভিযানে ৮ হাজার পিস ইয়াবাসহ তিন জনকে আটক করেছে পুলিশ। আটককৃতরা হলেন—মো. রপিন, মো. ফারুক ও মো. জোবায়ের হোসেন। লোহাগাড়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) জাকের হোসাইন মাহমুদ জানান, লোহাগাড়া থানাধীন চুনতি ফরেস্ট রেঞ্জ কর্মকর্তার কার্যালয়ের সামনে চট্টগ্রাম-কক্সবাজার মহাসড়কে অভিযান চালিয়ে ৩ হাজার পিস ইয়াবাসহ মো. রপিনকে এবং একই স্থানে পৃথক অভিযান চালিয়ে ৫ হাজার পিস ইয়াবাসহ মো. ফারুখ ও মো. জোবায়ের হোসেনকে আটক করে পুলিশ। তাদের বিরুদ্ধে লোহাগাড়া থানায় পৃথক মামলা হয়েছে। বৃহস্পতিবার সকালে তাদের আদালতে পাঠানো হয়েছে।
