মান্দায় সিলিন্ডার বিস্ফোরণে পাঁচ বাড়ি পুড়ে ছাই

আপডেট : ১০ জুন ২০২১, ২১:৩৯

মান্দায় গ্যাসের সিলিন্ডার বিস্ফোরণে পুড়ে গেছে পাঁচটি বসতবাড়ি। বুধবার রাত সাড়ে ৩টার দিকে উপজেলার নুরুল্লাবাদ ইউনিয়নের বারিল্যা গ্রামে এ ঘটনা ঘটে। স্থানীয়রা জানান, রাতে আনিসুর রহমানের বাড়ির রান্নাঘরে থাকা গ্যাসের সিলিন্ডার বিস্ফোরণ হয়। মুহূর্তে আগুন পুরো বাড়ি ছড়িয়ে পড়ে।

মান্দা ফায়ার সার্ভিস স্টেশনের ভারপ্রাপ্ত ইনচার্জ আবুল কাসেম দেওয়ান জানান, রান্নাঘরের গ্যাস সিলিন্ডার থেকে আগুনের সূত্রপাত হয়েছে।