বাংলাবান্ধা স্থলবন্দর

আমদানি-রপ্তানিকারক অ্যাসোসিয়েশনের সভাপতি তারিন ও সম্পাদক মিলন

আপডেট : ১০ জুন ২০২১, ২১:৩৯

বাংলাবান্ধা স্থলবন্দরে আমদানি-রপ্তানিকারক এসোসিয়েশনের নতুন কমিটি গঠন করা হয়েছে। বুধবার বাংলাবান্ধার জেলা পরিষদে বার্ষিক সাধারণ সভায় মেহেদী হাসান খান বাবলার সভাপতিত্বে আব্দুল লতিফ তারিনকে সভাপতি ও কুদরত-ই-খুদা মিলনকে সাধারণ সম্পাদক করে তিন বছর মেয়াদে ২১ সদস্যের নতুন কমিটি গঠন করা হয়।  আমদানি-রপ্তানিকারক অ্যাসোসিয়েশনের নতুন এ কমিটির সভাপতি আব্দুল লতিফ তারিন বাংলাদেশ কৃষক লীগের সহসভাপতি এবং সাধারণ সম্পাদক কুদরত-ই-খুদা মিলন বাংলবান্ধা ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান ও বাংলাদেশ আওয়ামী লীগের উপজেলা শাখার সাংগঠনিক সম্পাদক।