চিত্রাঙ্কন ও রচনা প্রতিযোগিতায় বিজয়ীদের মধ্যে পুরস্কার বিতরণ
বা?গেরহাট প্রতি?নি?ধি বাগেরহাটে বিশ্ব দুগ্ধ দিবস উপলক্ষ্যে রচনা, কুইজ ও চিত্রাঙ্কন প্রতিযোগিতায় বিজয়ীদের মধ্যে পুরস্কার বিতরণ করা হয়েছে। বৃহস্পতিবার সকালে জেলা প্রাণিসম্পদ অধিদপ্তরের আয়োজনে জেলা প্রশাসকের সম্মেলন কক্ষে এই পুরস্কার বিতরণী অনুষ্ঠান অনুষ্ঠিত হয়। বাগেরহাটের জেলা প্রশাসক মোহাম্মদ আজিজুর রহমান প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে বিজয়ীদের হাতে পুরস্কার তুলে দেন। এতে সভাপতিত্ব করেন জেলা প্রাণিসম্পদ কর্মকর্তা ডা. লুত্ফর রহমান।
অনলাইনে জমির খাজনা প্রদানবিষয়ক অবহিতকরণ সভা
গৌরনদী (বরিশাল) সংবাদদাতা গৌরনদীতে অনলাইনে জমির খাজনা প্রদানের রেজিস্ট্রেশন-বিষয়ক অবহিতকরণ সভা অনুষ্ঠিত হয়েছে। বৃহস্পতিবার দুপুরে উপজেলা ভূমি অফিসের আয়োজনে উপজেলা সহকারী কমিশনার (ভূমি) কার্যালয়ের সামনে এ অবহিতকরণ সভা অনুষ্ঠিত হয়। উপজেলা সহকারী কমিশনার (ভূমি) আরিফুল ইসলাম প্রিন্সের সভাপতিত্বে এতে প্রধান অতিথি ছিলেন উপজেলা চেয়ারম্যান সৈয়দা মনিরুন নাহার মেরী ও বিশেষ অতিথি ছিলেন উপজেলা নির্বাহী কর্মকর্তা বিপিন চন্দ্র বিশ্বাস।
পতিত জমিতে আবাদ বৃদ্ধিবিষয়ক কৃষক প্রশিক্ষণ
ঝিনাইগাতী (শেরপুর) সংবাদদাতা পতিত জমি ও বসতবাড়ির আঙ্গিনায় পারিবারিক পুষ্টি প্রকল্পের আওতায় দুই দিনব্যাপী কৃষক প্রশিক্ষণ কর্মশালা বৃহস্পতিবার শেষ হয়েছে। উপজেলা কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের উদ্যোগে আয়োজিত এ কর্মশালা বুধ ও বৃহস্পতিবার উপজেলা কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের সভাকক্ষে অনুষ্ঠিত হয়। এতে বক্তব্য রাখেন উপজেলা কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের কর্মকর্তা কৃষিবিদ মো. হুমায়ুন কবির, কৃষি সম্প্রসারণ কর্মকর্তা মো. ফরহাদ হোসেন, নাদিয়া আক্তার প্রমুখ।
গাছের চারা ও ক্রীড়াসামগ্রী বিতরণ
কাউখালী (পিরোজপুর) সংবাদদাতা কাউখালী উপজেলা পরিষদের উদ্যোগে বৃহস্পতিবার গাছের চারা ও ক্রীড়াসামগ্রী বিতরণ করা হয়েছে। উপজেলা পরিষদের বার্ষিক উন্নয়ন কর্মসূচির আওতায় শিল্পকলা একাডেমিতে সাংস্কৃতিক সরঞ্জাম, ক্রীড়া সংস্থার অনুকূলে ক্রীড়াসামগ্রী এবং ইউনিয়ন পরিষদসমূহের অনুকূলে প্রায় ২ হাজার ফলদ ও ঔষধি বৃক্ষের চারা বিতরণ করা হয়েছে। উপজেলা পরিষদ চত্বরে এসব সামগ্রী বিতরণ কার্যক্রমের উদ্বোধন করেন উপজেলা পরিষদের চেয়ারম্যান আবু সাঈদ মিঞা মনু।
কেন্দুয়ায় সবজির বীজ বিতরণ
কেন্দুয়া (নেত্রকোনা) সংবাদদাতা বৃহত্তর ময়মনসিংহ অঞ্চলের ফসলের নিবিরতা বৃদ্ধিকরণ প্রকল্পের আওতায় বৃহস্পতিবার কেন্দুয়া উপজেলায় দিনব্যাপী কৃষক প্রশিক্ষণ অনুষ্ঠিত হয়েছে। প্রশিক্ষণ শেষে কৃষকদের মধ্যে সবজির বীজ বিতরণ করা হয়। এতে প্রশিক্ষক হিসেবে উপস্থিত ছিলেন উক্ত প্রকল্পের সিনিয়র মনিটরিং কর্মকর্তা কৃষিবিদ মো. নাজমুল হাসান, উপজেলা কৃষি কর্মকর্তা কৃষিবিদ এ কে এম শাহজাহান কবির ও কৃষি সম্প্রসারণ কর্মকর্তা কৃষিবিদ তারিক আজিজ।
আইনশৃঙ্খলা কমিটির মাসিক সভা
রাজিবপুর (কুড়িগ্রাম) সংবাদদাতা রাজিবপুর উপজেলা আইনশৃঙ্খলা কমিটির মাসিক সভা অনুষ্ঠিত হয়েছে। বৃহস্পতিবার উপজেলা প্রশাসনের আয়োজনে উপজেলা পরিষদের প্রশাসনিক ভবনের সম্মেলন কক্ষে এ সভা অনুষ্ঠিত হয়। উপজেলা নির্বাহী কর্মকর্তা নবীরুল ইসলামের সভাপতিত্বে সভায় উপস্থিত ছিলেন সাবেক উপজেলা চেয়ারম্যান ও উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক শফিউল আলম, উপজেলা ভাইস চেয়ারম্যান আমিনুল ইসলাম, ভাইস চেয়ারম্যান জায়েদা আমিন প্রমুখ।
