কয়েক দিন ধরে রাজশাহী মেডিক্যাল কলেজ হাসপাতালের ক্যাম্পাস, কেন্দ্রীয় লাইব্রেরির বাগান এবং টিচার্স ট্রেনিং সেন্টারের বিভিন্ন গাছে শামুকখোল পাখির আনাগোনা বেড়ে গেছে। বাসা বাঁধতে শুরু করেছে তারা। ঐ এলাকার চারদিক এখন শামুকখোল পাখির কলকাকলিতে মুখরিত। ছবিটি গতকাল টিচার্স ট্রেনিং সেন্টারের ভেতর থেকে তোলা —আজহার উদ্দিন
