আগামী ১০ জুলাই হতে বিশ্বকাপ দাবা রাশিয়ার সোচিতে অনুষ্ঠিত হবে। সেখানে খেলার যোগ্যতা অর্জন করেছেন গ্র্যান্ডমাস্টার জিয়াউর রহমান জিয়া। ঢাকায় অনুষ্ঠিত এশিয়ান জোনাল দাবায় জিয়াউর রহমান অপরাজিত চ্যাম্পিয়ন হয়েছেন। নেপাল, পাকিস্তান, শ্রীলঙ্কার দাবাড়ুরাও এখানে অংশগ্রহণ করেন।
জিয়া ৯ খেলায় ৮ পয়েন্ট পেয়ে শিরোপা জয় করেন। জিয়া ছাড়াও বিশ্বকাপে খেলবেন গ্র্যান্ডমাস্টার নিয়াজ মোরশেদ এবং নারী বিভাগে শারমিন সুলতানা শিলিন। ২০৬টা দেশ এখানে খেলবে। গতকাল বিকালে পুলিশের সদর দপ্তরের ফেডারেশন সভাপতি ড. বেনজীর আহমেদ বিজয়ীদের মধ্যে পুরস্কার বিতরণ করেন। চ্যাম্পিয়ন জিয়া ১ হাজার এবং রানারআপ গ্র্যান্ডমাস্টার এনামুল হোসেন রাজিব ৭০০ ডলার পান।
