বাংলাদেশ সংবাদ সংস্থার (বাসস) ব্যবস্থাপনা সম্পাদক (এমই) শাহরিয়ার শহীদ রাজধানীর এক হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় আজ শনিবার দুপুর ১টা ৫০ মিনিটে মারা গেছেন (ইন্নালিল্লাহি…রাজিউন)। তার বয়স হয়েছিল ৫৫ বছর।
শাহরিয়ার শহীদের বাবা সাংবাদিক ও অধুনালুপ্ত ইংরেজি দৈনিক বাংলাদেশ টাইমস’র সম্পাদক মরহুম একেএম শহিদুল হক। মৃত্যুকালে তিনি স্ত্রী, একমাত্র পুত্র এবং আত্মীয়-স্বজন অসংখ্য বন্ধু-বান্ধব ও শুভাকাঙ্ক্ষী রেখে গেছেন।
হৃদরোগে আক্রান্ত হয়ে তিনি গত ১৪ নভেম্বর নগরীর অ্যাপোলো হাসপাতালে ভর্তি হন এবং করনারি কেয়ার ইউনিটে (সিসিইউ) চিকিৎসাধীন ছিলেন।
তার মরদেহ ১৯ নভেম্বর পর্যন্ত অ্যাপোলো হাসপাতালের হিমাগারে রাখা হবে। কানাডা থেকে দুই বোন দেশে ফেরার পর তার দাফনের ব্যাপারে সিদ্ধান্ত নেয়া হবে।
ইত্তেফাক/কেকে
