রেকর্ড ভেঙে ভারতে করোনায় একদিনে মারা গেল ছয় হাজারের বেশি মানুষ

আপডেট : ১১ জুন ২০২১, ০০:৩২

করোনা ভাইরাসের দ্বিতীয় ঢেউয়ে বিপর্যস্ত ভারত। ২৪ ঘণ্টায় দেশটিতে ৬ হাজার ১৪৮ জনের মৃত্যু হয়েছে।  এটি দেশটিতে একদিনে সর্বোচ্চ মৃত্যুর রেকর্ড। এ নিয়ে ভারতে মোট মৃত্যুর সংখ্যা দাঁড়াল ৩ লাখ ৫৯ হাজার ৬৭৬ জন। ২৪ ঘণ্টায় আক্রান্ত হয়েছে ৯৪ হাজার ৫২ জন। এ নিয়ে দেশটিতে মোট আক্রান্তের সংখ্যা বেড়ে দাঁড়িয়েছে দুই কোটি ৯১ লাখ ৮৩ হাজার ১২১ জনে। চীনের উহান থেকে ছড়িয়ে যাওয়া করোনা ভাইরাসে বিশ্বে এ পর্যন্ত মৃত্যু হয়েছে ৩৯ লাখের বেশি মানুষের। আক্রান্ত মানুষের সংখ্যা প্রায় ১৮ কোটি। -হিন্দুস্তান টাইমস