এম এ মান্নান
বাটারফ্লাই মার্কেটিং লিমিটেডের চেয়ারম্যান এবং প্রতিষ্ঠাতা এম এ মান্নান ৯ জুন ভোর ৪টা ৪৫ মিনিটে ইন্তেকাল করেন (ইন্না লিল্লাহি ... রাজিউন)। তার বয়স হয়েছিল ৭৮ বছর। মরহুমের প্রথম জানাজা অনুষ্ঠিত হয়েছে ঢাকার গুলশানের ২ নম্বর আজাদ মসজিদে এবং দ্বিতীয় জানাজা অনুষ্ঠিত হয়েছে গাজীপুরের শ্রীপুরে অবস্থিত গ্রামের বাড়ি সাতখামাইরের স্কুলমাঠে। তিনি স্ত্রী, দুই পুত্র ও এক কন্যাসহ অসংখ্য শুভাকাঙ্ক্ষী রেখে গেছেন।
