রামায়ণ, মহাভারত থেকে গল্প নিয়ে বলিউডে অনেক সিনেমাই বানানো হয়েছে। ফের রামায়ণের গল্প পর্দায় আনতে যাচ্ছেন বলিউড পরিচালক অলৌকিক দেশাই। এই গল্পের ‘সীতা’র ভূমিকায় অভিনয়ের প্রস্তাব পেয়েছেন বলিউড অভিনেত্রী কারিনা কাপুর খান। সাধারণত প্রতি ছবির জন্য ৬-৮ কোটি টাকা নিয়ে থাকেন কারিনা। কিন্তু ‘সীতা’র ভূমিকায় অভিনয়ের জন্য পারিশ্রমিক হিসেবে ১২ কোটি টাকা চেয়েছেন কারিনা।
কারিনার পারিশ্রমিক এক লাফে দ্বিগুণ হওয়ার খবর বিতর্কের জন্ম দিয়েছে। কারিনা সীতা হবেন শুনেই এ অভিনেত্রীর সমালোচনায় সরব হয়েছেন নেটিজেনদের একাংশ। হঠাৎ করেই টুইটারে ট্রেন্ডিং ‘বয়কট কারিনা খান’ হ্যাশট্যাগ ব্যবহার করছেন তারা।

তবে অধিকাংশই এখানে টেনে আনছেন ধর্মীয় বিষয়। তারা দাবি করছেন মুসলিম পুত্র তৈমুরের আম্মা কি করে সীতা হতে পারে?’ দেবী সীতা হিসেবে সাইফপত্নী কারিনাকে মানা হবে না বলেও হুঁশিয়ারি দেওয়া হয়।
A nationalist Indian would never accept an actress who has no faith in Hinduism for the role of Mother Sita.
— Deepa Bansal???????? (@Deepa__bansal) June 12, 2021
Bollywood film mafia spreads poison towards Hinduism, we should boycott all such artists who hurt the religious sentiments of the people.#BoycottKareenaKhan pic.twitter.com/Ol6Wu3nSdH
পুরনো রামায়ণ ধারাবাহিকে সীতার চরিত্রে অভিনয় করা দীপিকা চিকালিয়ার ছবির পাশে কারিনার সিনেমার দৃশ্যে সিগারেট খাওয়ার ছবিতে দিয়েও কটাক্ষ করা হয় টুইটারে। এমন মন্তব্যের জেরেই ট্রেন্ডিং হয় ‘বয়কট কারিনা খান’ হ্যাশট্যাগ।

যদিও পরে আবার জানা যায়, সীতার চরিত্রে অভিনয় করছেন না কারিনা কাপুর। তবে সিনেমা নিয়ে এমন ধর্র্মীয় আগ্রাসন হতাশ করেছে বলিউডের অনেককেই। তারা মনে করছেন একজন অভিনেত্রী কেবল অভিনয়টাই করেন। তার ধর্ম বা ব্যক্তি পরিচয় দিয়ে তার অভিনয় যোগ্যতা কখনোই পরিমাপ করা যায় না। সেটা উচিতও না।
ইত্তেফাক/বিএএফ
