চলমান ইউরোতে গ্রুপপর্বের ম্যাচে মুখোমুখি হয়েছে ডেনমার্ক ও ফিনল্যান্ড। ম্যাচের প্রথমার্ধের ৪৩ মিনিটে মাঠে লুটিয়ে পড়েন ডেনিশ মিডফিল্ডার এরিকসেন। এসময় তাকে সিপিআর (মুখে মুখ লাগিয়ে শ্বাস) দিতে হয়। এরপর খেলা স্থগিত করা হয়। তবে স্ট্রেচারে করে মাঠ ছাড়ার সময় তার জ্ঞান ফিরে আসে। উয়েফার তরফে জানানো হয়েছে, হাসপাতালে নিয়ে যাওয়া হয়েছে এরিকসনকে।
এদিকে এরিকসেনের জ্ঞান হারানোর ঘটনায় জরুরি ভিত্তিতে স্থগিত করা হয়েছিল ম্যাচ। স্থগিত ম্যাচের বিষয়ে সিদ্ধান্ত নেয়ার জন্য জরুরি আলোচনায় বসেছে আয়োজক সংস্থা উয়েফা, দুই দলের প্রতিনিধি ও ম্যাচ অফিসিয়ালরা। স্থানীয় সময় সন্ধ্যা ৭টা ৪৫ মিনিটে ম্যাচের বিষয়ে সিদ্ধান্ত দেয়া হবে বলে জানিয়েছে উয়েফা।
This is what happened to Erikson ???????????????????????????????? get well soon pic.twitter.com/ymxKr5UKWg
— Teejay???????? (@dcarterhq) June 12, 2021
গোল ডট কম থেকে জানা গেছে, মাঠের বাম কর্ণারে এরিকসেনকে চিকিৎসা দেওয়া হয়। এসময় তাকে ঘিরে ডেনিশ খেলোয়াড়রা দাঁড়িয়েছিলেন। কয়েক মিনিট পরই ফিনল্যান্ডের খেলোয়াড়রা টানেলে ফিরে যান। এরিকসেনের আঘাতের বিস্তারিত এখনো জানা যায়নি।

চল্লিশ মিনিটের খেলা চলছিল তখন। হঠাৎ করেই ঘটে গেল এক দুর্ঘটনা। কোনো সংঘর্ষ নয়, ছোঁয়ওনি কেউ। তবু জ্ঞান হারিয়ে পড়ে গেলেন ক্রিশ্চিয়ান এরিকসেন।
এর ফলে ইউরো ২০২০ এর 'বি' গ্রুপে ডেনমার্ক আর ফিনল্যান্ডের খেলাটাকে স্থগিতই ঘোষণা করা হয়েছে। ম্যাচে এর আগ পর্যন্ত সমানে সমান লড়াই করেছে দুই দলই। কিন্তু গোলের দেখা পায়নি কেউ। কিন্তু অঘটনটা ঘটে ম্যাচের ৪৩তম মিনিটে।
একটা থ্রো ইন রিসিভ করতে টাচলাইনের কাছে চলে যান এরিকসেন। বল রিসিভের আগেই হারান জ্ঞান, কোনো রকমের সংঘর্ষ ছাড়াই। ঘটনার আকস্মিকতায় বিহ্বল সবাই ছুটে যান তার কাছে। তখন থেকেই বন্ধ ছিল খেলা। শেষমেশ স্থগিতই ঘোষণা করে দেওয়া হয় খেলাটিকে।
ইত্তেফাক/এমএএম
