চট্টগ্রামে সিরিয়া ফেরত জঙ্গি গ্রেফতার

আপডেট : ১৩ জুন ২০২১, ০৭:৩১

নিষিদ্ধঘোষিত জঙ্গি সংগঠন আনসার আল ইসলামের নেতা সাখাওয়াত আলী লালু (৪০) নামে এক ব্যক্তিকে গ্রেফতার করেছে পুলিশ।

গত শুক্রবার রাতে নগরীর খুলশী এলাকা থেকে তাকে গ্রেফতার করা হয়। লালু নগরীর দামপাড়া এলাকার শেখ মোহাম্মদ সমশের আলীর পুত্র।

সিএমপির কাউন্টার টেরোরিজম ইউনিটের উপ-পরিদর্শক রাকিব খান বলেন, সিরিয়াফেরত সাখাওয়াত আনসার আল ইসলামের আইটি বিশেষজ্ঞ। গোপন সংবাদের ভিত্তিতে তাকে গ্রেফতার করা হয়েছে।

ইত্তেফাক/এমআর