গৃহকর্মীকে ধর্ষণ অতঃপর ১৪ বছর পর গ্রেফতার

আপডেট : ১৪ জুন ২০২১, ১৬:১৯

সিলেটের বিয়ানীবাজারে গৃহকর্মীকে ধর্ষণ করার ১৪ বছর পর জিয়াউর রহমান নামের এক যুবককে গ্রেফতার করেছে পুলিশ। পরোয়ানাভুক্ত আসামি ছিলেন জিয়াউর রহমান। 

সোমবার (১৪ জুন) দুপুরে আদালতের মাধ্যমে কারাগারে প্রেরণ করা হয়। গ্রেফতারকৃত জিয়াউর রহমান বিয়ানীবাজার থানার মাথিউরা পশ্চিম পাড়া গ্রামের বাসিন্দা। রবিবার রাতে গোপন তথ্যের ভিত্তিতে বিয়ানীবাজার থানা পুলিশের একটি দল জিয়াউরকে গোলাপগঞ্জ থানাধীন আছিরগঞ্জ এলাকা থেকে তাকে গ্রেফতার করে। 

বিয়ানীবাজার থানার ওসি হিল্লোল রায় বলেন, গ্রেফতারকৃত জিয়াউর রহমানের বিরুদ্ধে থানায় ২০০৬ সালে নারী ও শিশু নির্যাতন দমন আইনে ধর্ষণ মামলা হয়। ভিকটিম জিয়াউর রহমানের ঘরের কাজ করতেন।
ইত্তেফাক/এমএএম