মাঠ থেকে হাসপাতালে ক্রিকেটার

আপডেট : ০২ ফেব্রুয়ারি ২০১৯, ২০:৫২

ব্যাট করছিলেন শ্রীলঙ্কার করুণারত্নে। বলে ছিলেন অস্ট্রেলিয়ার প্যাট কামিন্স। দৌড়ে এসে বল ছুড়লেন। কিন্তু সেই বল হলো বাউন্সার! 

আর সেটি গিয়ে লাগলো করুণারত্নের মাথায়। সঙ্গে সঙ্গে মাঠে পড়ে গেলেন তিনি। তাকে সুস্থ করে তোলার চেষ্টা হলো। কিন্তু কিছুতেই কিছুই হলো না। পরিস্থিতি খারাপ দেখে মোটর-স্ট্রেচারে করে প্যাভিলিয়নে নিয়ে যাওয়া হয় তাকে। সেখান থেকেই অ্যাম্বুলেন্সে করে সরাসরি হাসপাতালে পাঠানো হয়।

আরো পড়ুন: ছেলেকে বলির অনুমতি চেয়ে সরকারের কাছে দরখাস্ত তান্ত্রিকের

এমনই মর্মান্তিক ঘটনা ঘটে ক্যানবেরার ম্যানুকা ওভাল স্টেডিয়ামে। তবে জানা গেছে করুণারত্নের আঘাত গুরুতর নয়।

কয়েকবছর আগে অস্ট্রেলিয়ায় ঘরোয়া ক্রিকেটে খেলতে গিয়ে প্রাণ হারিয়েছিলেন জাতীয় দলের তারকা ফিল হিউজেস। 

ইত্তেফাক/জেডএইচ