পয়েন্ট টেবিলে রংপুরের রাজত্ব

আপডেট : ০২ ফেব্রুয়ারি ২০১৯, ২১:২০

মাত্র ৭৩ রানের টার্গেট। হেসে-খেলেই জেতার মত অবস্থা। তাই করে দেখাল মাশরাফি বিন মুর্তজার দল রংপুর রাইডার্স। কুমিল্লা ভিক্টোরিয়ান্সকে হারিয়ে ৯ উইকেটের বড় ব্যবধানে জিতেছে রংপুর। 

শনিবার মিরপুর শেরেবাংলা স্টেডিয়ামে অনুষ্ঠিত এই ম্যাচে কুমিল্লা প্রথমে ব্যাট করতে নেমে ৭২ রানে অলআউট হয়ে যায়। দলের হয়ে ভালো করতে পারেননি কেউ। সর্বোচ্চ ২১ রান করেন জিয়াউর রহমান।

আরো পড়ুন: মেয়ে অনার্স শিক্ষার্থী, বাবা দাখিল পরীক্ষার্থী

এরপর রংপুর রাইডার্স মাঠে নেমে ১ উইকেটে জিতে যায়। গেইল ৩৫ রান করে অপরাজিত ছিলেন। অপরদিকে ডি ভিলিয়ার্স ৩৪ রানে অপরাজিত ছিলেন।

বিপিএলের গ্রুপ পর্বে সমান আটটি করে জয় পেয়েছে রংপুর রাইডার্স এবং কুমিল্লা ভিক্টোরিয়ান্স। ১২ ম্যাচে রংপুরের সংগ্রহ ১৬ পয়েন্ট। আর রান রেটে পিছিয়ে থেকেই দ্বিতীয় স্থানে রয়েছে কুমিল্লা।

প্রথম কোয়ালিফায়ারের ম্যাচে এই দুই দল আবার মুখোমুখি হবে ৪ ফেব্রুয়ারি। সেখান থেকে জয়ী দল সরাসরি চলে যাবে বিপিএলের ফাইনালে। 

ইত্তেফাক/জেডএইচ