সুফিগানের জনপ্রিয় শিল্পী পাকিস্তানের ওস্তাদ রাহাত ফতেহ আলী খানের বিরুদ্ধে অর্থ পাচারের অভিযোগ করা হয়েছে।
তার বিরুদ্ধে গুরুতর অভিযোগটি করেছে ভারতের এনফোর্সমেন্ট ডিরেক্টরেট (ইডি)। তারা বলছে, গত তিন বছরে ফতেহ আলী খান অবৈধভাবে ৩ লাখ ৪০ হাজার ডলার ভারতে এনেছেন।
ভারতীয় মুদ্রায় যার পরিমাণ প্রায় ২ কোটি ৪৩ লাখ রুপি। এই অর্থের হিসাব চেয়ে ফতেহ আলী খানকে নোটিস পাঠানো হয়েছে।
আরো পড়ুন: ইন্দোনেশিয়ায় বন্ধুকে জড়িয়ে ধরায় কিশোরীকে বেত্রাঘাত
জানা গেছে, ফতেহ আলী খান যদি এই অর্থের হিসাব দিতে ব্যর্থ হন, তাহলে তাকে শতকরা ৩০০ ভাগ জরিমানা দিতে হতে পারে। তিনি যদি এই জরিমানা না দেন, তাহলে ভারতের কোথাও গান গাইতে পারবেন না।
রাহাত ফতেহ আলী খানের বিরুদ্ধে অর্থ পাচারের অভিযোগ নতুন নয়। এর আগে দিল্লির ইন্দিরা গান্ধী আন্তর্জাতিক বিমানবন্দরে তার কাছে ৮৯ কোটি ১ লাখ ভারতীয় মুদ্রা পাওয়া যায়। তখন তাকে আটক করা হয়েছিল।
ইত্তেফাক/জেডএইচ
