ব্ল্যাকমেইল করে গৃহবধূকে ধর্ষণ, গ্রেফতার ১

আপডেট : ১৬ জুন ২০২১, ১৭:৩৩

রংপুরে গোসলের ভিডিও ধারণের পর ব্ল্যাকমেইল করে গৃহবধূকে ধর্ষণের ঘটনায় দায়ের করা মামলায় এক আসামিকে গ্রেফতার করেছে পুলিশ।

তবে এ ঘটনায় মূল আসামি আরিফুলকে না পেলেও আসামির বাবা আব্দুর রাজ্জাককে (৫৫) গ্রেফতার করেছে পুলিশ। গৃহবধূকে ধর্ষণের ওই ঘটনা নিয়ে মঙ্গলবার (১৫ জুন) দৈনিক ইত্তেফাকে সংবাদ প্রকাশের পর পুলিশ অভিযান চালিয়ে ধর্ষকের বাবাকে গ্রেফতার করে।

রংপুর মেট্রোপলিটন পুলিশের উপ-পুলিশ কমিশনার (অপরাধ) আবু মারুফ জানান, রবিবার ভুক্তভোগী গৃহবধূর মামলাটি হারাগাছ মেট্রোপলিটন থানায় রেকর্ড করেছে। এক আসামিকে গ্রেফতার করা হয়েছে। মূল আসামি আরিফুল পলাতক রয়েছে। তাকে গ্রেফতার অভিযান চলছে। ওই গৃহবধূকে পুলিশের পক্ষ থেকে সব ধরণের আইনি সহায়তা দেওয়া হবে বলে জানান তিনি।

ইত্তেফাক/এমএএম