সাংবাদিক সায়েদুজ্জামানকে হত্যার হুমকি, থানায় জিডি

আপডেট : ১৮ নভেম্বর ২০১৮, ১৬:১২

শিক্ষাবার্তা ডট কম পত্রিকার প্রধান সম্পাদক এ এইচ এম সায়েদুজ্জামানকে মোবাইল ফোনে হত্যার হুমকি দেওয়া হয়েছে।

এ এইচ এম সায়েদুজ্জামান জানান, শুক্রবার বিকাল ৫ টা ৯ মিনিটে প্রধান সম্পাদকের মোবাইলে একটি অপরিচিত নম্বর থেকে ফোন আসে। তিনি কল রিসিভ করলে তাকে অকথ্য ভাষায় গালাগালি করে এবং হত্যার হুমকি দেওয়া হয়। পরিচয় জানতে চাইলে অপর প্রান্ত থেকে লাইনটি কেটে দেওয়া হয়। এর পরিপ্রেক্ষিতে তিনি পল্টন মডেল থানায় একটি সাধারণ ডায়েরি (জিডি) করেছেন।

বিষয়টি নিশ্চিত করে পল্টন মডেল থানায় অফিসার ইনচার্জ (ওসি) মোহা. মাহমুদুল হক বলেন, বিষয়টি খতিয়ে দেখা হচ্ছে।

ইত্তেফাক/কেকে