কক্সবাজার শহরের ‘শীর্ষ সন্ত্রাসী’ এনাম ইয়াবাসহ গ্রেফতার

আপডেট : ১৭ জুন ২০২১, ০৮:২৬

কক্সবাজার শহরের শীর্ষ সন্ত্রাসী এনাম বাহিনীর প্রধান এনামুল কবির ওরফে এনাম (৩০) ইয়াবাসহ গ্রেফতার হয়েছে। তার কাছ থেকে ২০ হাজার পিস ইয়াবা উদ্ধার হয়েছে বলে দাবি করেছে র‌্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন (র‌্যাব)-১৫। বুধবার দুপুরে বিষয়টি নিশ্চিত করেছেন কক্সবাজার র‌্যাব-১৫-এর সিনিয়র সহকারী পরিচালক (মিডিয়া) আবদুল্লাহ মোহাম্মদ শেখ সাদী।

গ্রেফতারকৃত এনাম শহরের কলাতলীর লাইট হাউজ পাড়া এলাকার মৌলভী মো. আলমগীরের ছেলে। সম্প্রতি বাংলাদেশ পরিবেশ আন্দোলন (বাপা) কক্সবাজার শহর শাখার সাধারণ সম্পাদকের পদ নিয়ে নিজেকে পরিবেশবাদী হিসেবে উপস্থাপনের চেষ্টা করেন এনাম। এনামের বিরুদ্ধে জবরদখল, অস্ত্র মামলা, পুলিশের ওপরে হামলা ও মারামারির অভিযোগসহ অর্ধডজন মামলা রয়েছে।

No description available.

তবে এনামকে কৌশলে ইয়াবা উদ্ধার ঘটনায় ফাঁসানো হয়েছে বলে দাবি করেছেন তার বাবা জামায়াত নেতা মৌলভী মো. আলমগীর।

র‌্যাব-১৫-এর সিনিয়র সহকারী পরিচালক (মিডিয়া) আবদুল্লাহ মোহাম্মদ শেখ সাদী বলেন, মঙ্গলবার রাতে গোপন সংবাদের ভিত্তিতে ঝিলংজার লিংকরোড এলাকায় অভিযান চালিয়ে ইয়াবাসহ এনামকে গ্রেফতার করা হয়।

ইত্তেফাক/এমআর