কুষ্টিয়ায় ডাবল মার্ডার: আসামির জামিন আপিল বিভাগেও স্থগিত

আপডেট : ২০ জুন ২০২১, ১২:০৬

কুষ্টিয়ার ভেড়ামারায় স্কুল শিক্ষক মুজিবুর রহমান ও তার ভাই মিজানুর রহমান হত্যা মামলায় যাবজ্জীবন দণ্ডপ্রাপ্ত চার আসামির করা রিভিউ আবেদন খারিজ করেছেন সুপ্রিম কোর্টের আপিল বিভাগ। এতে তাদের জামিন স্থগিতই থাকবে বলে জানিয়েছেন আইনজীবীরা। আসামি পক্ষের আইনজীবী মোহাম্মদ শিশির মনির বিষয়টি করেছেন।

আসামি পক্ষের করা আবেদন শুনানি নিয়ে এ বিষয়ে আদেশের ধার্য দিনে আজ রবিবার (২০ জুন) প্রধান বিচারপতি সৈয়দ মাহমুদ হোসেনের নেতৃত্বাধীন আপিল বিভাগের ভার্চুয়াল বেঞ্চ এ আদেশ দেন।

সুপ্রিম কোর্ট বার ক্যান্টিনে গরুর মাংস রান্না করায় প্রতিবাদ

আদালতে আজ চার আসামির পক্ষে শুনানি করেন জ্যেষ্ঠ আইনজীবী খন্দকার মাহবুব হেসেন। সঙ্গে ছিলেন আইনজীবী মোহাম্মদ শিশির মনির। অন্যদিকে, রাষ্ট্রপক্ষে ছিলেন অতিরিক্ত অ্যাটর্নি জেনারেল শেখ মোহাম্মদ মোরশেদ।

এর আগে গড বৃহস্পতিবার (১৭ জুন) শুনানি শেষে প্রধান বিচারপতির নেতৃত্বাধীন একই ভার্চুয়াল আপিল বিভাগের বেঞ্চ আদেশের জন্য ২০ জুন দিন ঠিক করেন। তারই ধারাবাহিকতায় আজ আদেশ দেন আদালত।

জুডিশিয়াল ম্যাজিস্ট্রেটের বিচারিক এখতিয়ার কেড়ে নিলো হাইকোর্ট

২০১৬ সালের ২৫ এপ্রিল এ মামলার বাদী জাহারুল ইসলামের ভাতিজা আশরাফুজ্জামান রতনের ৭ম শ্রেণিতে পড়ুয়া মেয়েকে উত্ত্যক্তের প্রতিবাদ করায় আসামিরা হামলা করে ঘটনাস্থলে স্কুল শিক্ষক মুজিবুর রহমানকে হত্যা করে। একইসঙ্গে তার ভাই মিজানুর রহমানকেও জখম করে। পরে হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় মিজানুর রহমানের মৃত্যু হয়। এ ঘটনায় নিহত স্কুল শিক্ষক মুজিবুর রহমানের ছেলে জাহারুল ইসলাম বাদী হয়ে ভেড়ামারা থানায় মামলা দায়ের করেন।

ইত্তেফাক/কেকে