ব্রাহ্মণবাড়িয়ায় বিদ্যুৎস্পৃষ্ট হয়ে বাবা-ছেলের মৃত্যু

আপডেট : ২০ জুন ২০২১, ১২:১৬

ব্রাহ্মণবাড়িয়ার কসবা উপজেলায় বিদুৎস্পৃষ্ট হয়ে বাবা-ছেলে মৃত্যু হয়েছে। আজ রবিবার (২০ জুন) ভোর সাড়ে ৬টার দিকে উপজেলার বাদৈর ইউনিয়নের হাতুড়াবাড়ি নামক এলাকায় এই মর্মান্তিক ঘটনা ঘটে।

নিহতরা হলেন ওই এলাকার খালেক মিয়ার ছেলে গোলাম মাওলা (৩৫) ও তার সাত বছরের শিশু সন্তান জুবায়ের। এই ঘটনায় গুরুতর আহত গোলাম মাওলার স্ত্রী শামসুন্নাহারকে ২৫০শয্যাবিশিষ্ট ব্রাহ্মণবাড়িয়া জেনারেল হাসপাতালে ভর্তি করা হয়েছে।

বিষয়টি নিশ্চিত করে কসবা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আলমগীর ভূঞা জানান, গোলাম মাওলা শ্রমিকের কাজ করে। নিজের জমানো টাকা দিয়ে সম্প্রতি একটি ফ্রিজ কেনার প্রস্তুতি নিচ্ছিলো। এই কারণে ভোরে ঘরের অন্যান্য মালামাল সরিয়ে জায়গা খালি করছিল। ঘরের একটি স্টিলের আলমারিতে বৈদ্যুতিক তার ছিঁড়ে পড়ে ছিল তাদের অজান্তে। আলমারিটি স্থানান্তরিত করতে গেলে গোলাম মাওলা ও তার শিশু সন্তান জুবায়ের বিদুৎস্পৃষ্ট হয়ে ঘটনাস্থলেই মারা যায়।

Quasba Railway Station... কসবা রেলস্টেশন, ব্রাহ্মণবাড়িয়া! - YouTube

তিনিও বলেন, এ সময় তার স্ত্রী শামসুন্নাহার বিদ্যুৎস্পৃষ্ট হয়ে আহত হলে তাকে উদ্ধার করে ২৫০ শয্যাবিশিষ্ট ব্রাহ্মণবাড়িয়া জেনারেল নিয়ে এসে ভর্তি করা হয়। ঘটনার খবর পেয়ে ঘটনাস্থলে পুলিশ পাঠানো হয়েছে।

ইত্তেফাক/জেডএইচডি