হঠাৎ ভেঙে পড়লো চারতলা ভবন!

আপডেট : ২০ জুন ২০২১, ২১:৩২

রাজশাহী মহানগরীতে আকস্মিক ভেঙে পড়েছে একটি চারতলা ভবন। ভবনটিতে কেউ না থাকায় হতাহতের কোনো ঘটনা ঘটেনি। তবে মাটিতে ধসে পড়া ভবনের চাপে কয়েকটি প্রাইভেট কার মারাত্মকভাবে ক্ষতিগ্রস্থ হয়েছে। রবিবার (২০ জুন) বিকেল ৩টার দিকে মহানগরীর কয়েরদাঁড়া এলাকায় এই ঘটনা ঘটে।

No description available.

এলাকাবাসী সূত্রে জানা গেছে, ভবনটির মালিক ছিলেন মরহুম আক্তারুজ্জামান বাবলু। প্রায় এক বছর আগে তিনি মারা যান। এখন ভবনের মালিকানায় আছেন তার ছোট ভাই নুরুজ্জামান পিটার। তবে আক্তারুজ্জামান বাবলুর মৃত্যুর পর থেকে ভবনটিতে আর কাজ হয়নি।

এদিকে ধসে পড়া ভবন মালিকের ব্যবস্থাপক তোফাজ্জল হোসেন মডি দাবি করেন, ভবনটিতে ভালমানের সামগ্রীই ব্যবহার করা হয়েছিল। তিনি বলেন, ভবন আগেই নির্মাণ করা হয়েছিল। কিন্তু কেউ থাকত না। তবে রাজশাহী উন্নয়ন কর্তৃপক্ষ (আরডিএ) থেকে ওই ভবনটির নির্মাণের জন্য ডিজাইন ও নঁকশার অনুমোদন নেয়া হয়েছিল কিনা তা তিনি জানেন না।

No description available.

রাজশাহী সদর ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্সের সিনিয়র স্টেশন অফিসার আবদুর রউফ জানান, ভবনটির দৈর্ঘ্য প্রায় ৮০ ফুট। প্রস্থেও ছিল ৪০ ফুট। চারতলা পর্যন্ত নির্মাণ কাজ শেষ হয়েছিল। ওপরে আরেকতলা তোলার জন্য বিম ওঠানো হয়েছিল। ধারনা করা হচ্ছে নিন্মমানের নির্মাণ সামগ্রী দিয়ে ভবনটি নির্মাণ করা হচ্ছি। এ কারণে ভবনটি ভেঙে মাটির সাথে মিশে পড়েছে।

তিনি আরও বলেন, ভবনের নকশা অনুমোদন ছিল কিনা, কোন ধরনের নির্মাণ সামগ্রী ব্যবহার হয়েছিল- এসব তারা তদন্ত করে দেখবেন। 

ইত্তেফাক/এনএ