ময়মনসিংহে দাঁড়িয়ে থাকা ট্রাকে কাভার্ডভ্যানের ধাক্কা, নিহত ৩

আপডেট : ২১ জুন ২০২১, ১৩:০৬

ময়মনসিংহের ভালুকায় কাভার্ডভ্যানের চাপায় দাঁড়িয়ে থাকা ট্রাকের চালক, হেলপার ও হেলপারের এক ভাতিজা নিহত হয়েছেন। রবিবার (২০ জুন) দিবাগত রাত ৩টার দিকে এ দুর্ঘটনা ঘটে। নিহত শাহ আলম ময়মনসিংহের ফুলপুর উপজেলার আমুয়াকান্দা এবং রবিউল ও রাব্বী ঝালকাঠির কেফায়েতনগর গ্রামের বাসিন্দা।

No description available.

নিহতরা হলেন, জেলার ফুলপুর উপজেলার আমুরাকান্দা গ্রামের কাউসার গাজীর ছেলে ট্রাকচালক শাহ-আলম গাজী (৫৭), চালকের সহকারী ঝালকাঠির সদর উপজেলার কেয়ামতনগর গ্রামের আব্দুল মালেক মাঝির ছেলে রবিউল মাঝি (২৫) ও ঢাকার গেন্ডারিয়ার বাসিন্দা বোরহান উদ্দিনের ছেলে রাব্বী মিয়া (২৪)।

ভরাডোবা হাইওয়ে থানার উপ-পরিদর্শক জিয়াউল হক বলেন, ‌‘কাভার্ডভ্যানের চাপায় ট্রাকের চালক-হেলপারসহ তিনজন নিহত হয়েছেন। ক্ষতিগ্রস্ত ট্রাকটি পুলিশ হেফাজতে নেওয়া হলেও কাভার্ডভ্যানটি জব্দ করা সম্ভব হয়নি। 

ইত্তেফাক/কেকে