দূরপাল্লার বাস চলাচল বন্ধ হচ্ছে আপনাআপনি

আপডেট : ২২ জুন ২০২১, ০০:৪০

করোনা ভাইরাস প্রতিরোধে সাত জেলায় কঠোর বিধিনিষেধ আরোপ করায় ঢাকার সঙ্গে দূরপাল্লার বাস চলাচল আপনাআপনি বন্ধ হচ্ছে। 

সোমবার ঢাকা সড়ক পরিবহন মালিক সমিতির সাধারণ সম্পাদক খন্দকার এনায়েত উল্লাহ এ তথ্য জানান। তিনি বলেন, যে সাতটি জেলা লকডাউনের আওতায় আনা হয়েছে তার যেকোনো একটিকে এড়িয়ে ঢাকা শহরের বাস প্রবেশ করা সম্ভব নয়। সেজন্য সরকারি নির্দেশনা অনুযায়ী আজ ২২ জুন থেকে ৩০ জুন পর্যন্ত ঢাকাগামী দূরপাল্লার বাস চলাচল এমনিতেই বন্ধ থাকবে। 

করোনা ভাইরাসের সংক্রমণ দ্রুত বেড়ে যাওয়ায় মঙ্গলবার থেকে আগামী ৩০ জুন পর্যন্ত সাত জেলায় কঠোর বিধিনিষেধ আরোপ করেছে সরকার। জেলাগুলো হলো- মানিকগঞ্জ, নারায়ণগঞ্জ, গোপালগঞ্জ, গাজীপুর, রাজবাড়ী, মাদারীপুর ও মুন্সিগঞ্জ।

 

ইত্তেফাক/ইউবি